মানুষের কল্যানে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম শান্ত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং কচুয়া সদর (দক্ষিন) ইউনিয়নে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুস সালাম শান্ত। নির্বাচনকে ঘিরে যুবনেতা ও তরুন ব্যবসায়ী মো: আব্দুস সালাম শান্তকে নিয়ে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় ও চায়ের দোকানে আলোচনার ঝড় উঠেছে।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং কচুয়া সদর (দক্ষিন) ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন এ কথা এখন সকল মানুষের মুখে মুখে।
স্থানীয় এলাকাবাসীর মতে, উপজেলা যুবদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুস সালাম শান্ত দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি মসজিদ, এতিমখানা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বহু এতিম মেয়ের বিয়ে এবং দরিদ্র পরিবারের ঘর নির্মাণে সহায়তা করেছেন। রমজান ও ঈদে খাদ্যসামগ্রী সহায়তা ও বহু বস্ত্র বিতরণ এবং বিগত মহামারী করোনাকালীন সময়েও তিনি নিজ উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে সাহায্য-সহযোগীতা প্রদান করেছেন। তিনি ৭নং কচুয়া সদর (দক্ষিন) ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে তার পক্ষে উন্নয়নের মাধ্যমে এ ইউনিয়নকে এগিয়ে নিতে পারবেন বলে মনে করছেন এলাকাবাসী।
জানা গেছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাাজমুন নাহার বেবীর বিশ্বস্ত ও স্নেহভাজন তরুন সমাজসেবক আব্দুস সালাম শান্ত উপজেলা যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করায় এবং দলের দূর্দিনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকায় অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন।
সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুন সমাজসেবক আব্দুস সালাম শান্ত জানান, বিগত আওয়ামী সরকারের সময়ে সক্রিয় রাজনীতি করার কারণে আমাকে বিভিন্ন নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে বহুবার। তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনে কখনো দলীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করিনি, ভবিষ্যতেও করব না। বরং সবসময় এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছি । তিনি আরো বলেন, “আমি দলমতের উর্দ্বে এলাকার সকল মানুষের পাশে থাকতে চাই।
বিশেষ করে সকলের সহযোগীতায় সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত আদর্শ ইউনিয়ন গঠনে কাজ করে যাবো।
মুলত ব্যবসায়ীক কাজে ঢাকায় বসবাস কররেও এলাকার টানে, নাড়ির টানে আমি প্রতিনিয়ত আমি এলাকার মানুষের পাশে রয়েছি। ভবিষ্যতেও চেয়ারম্যান হই বা না হই এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এজন্য তিনি এলাকার সকল শ্রেনী পেশার মানুষের দোয়া, সমর্থন ও সু-পরামর্শ কামনা করেছেন।
জিসান আহমেদ নান্নু, ১৩ মে ২০২৬