চাঁদপুর মানবেতর ভাবে জীবন যাপন করছে দুশ বেদে পল্লীর পরিবার। নানান সমস্যায় জর্জরিত এই বেদে পল্লীর লোকদের। পৌরসভার ভোটার হয়ে ও পৌরসভা থেকে কোন প্রকার সুবিধা পাচ্ছে না সকল সুযোগ-সুবিধা থেকে হচ্ছে বঞ্চিত।
সরজমিনে গিয়ে দেখা যায় চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ১০ নং চৌধুরী ঘাট এলাকায় বেদে পল্লীর লোকজন দুটি দলে বিভক্ত রয়েছেন। একটি দল নৌকার মধ্যে বসবাস করছেন এবং নৌকা দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে।
অন্যদিকে আরেকটি দল রয়েছে যারা নৌকার মধ্যে অবস্থান না করে ডাকাতিয়া নদীর পাড়ে ছোট ছোট ঘুপরি ঘর তৈরি করে সেখানে জীবন যাপন করছেন।
এ ব্যাপারে উক্ত পল্লীর স্থায়ীভাবে বসবাসকারী মোহাম্মদ শাহ আলম নামের এক ব্যক্তির সাথে আলাপ করলে তিনি বলেন আমরা এখানে দীর্ঘ প্রায় ৫০ বছর বসবাস করে আসছি।
তিনি আরো জানান আমরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভোটার। আমাদের এখানে ২ শত এর বেশি ভোটার রয়েছে। প্রতিবছর পৌরসভা নির্বাচন সংসদ নির্বাচন এবং স্থানীয় যে কোন নির্বাচনে আমরা ভোট দিয়ে থাকি।
শাহ আলম তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন নির্বাচনের আগে আমাদের কাছে জন প্রতিনিধিগণ ভোটের জন্য আমাদের এই বেদে পল্লীতে আসেন। তারা নির্বাচনের আগে আমাদের এই বেদে পল্লীর করুণ দশা দেখে তারা আমাদেরকে বিভিন্ন রকম আশ্বাস প্রদান করে থাকেন। তারা আমাদেরকে বেশ কয়েকবার আশ্বাস প্রদান করেছিলেন নির্বাচিত হওয়ার পর আমাদের এখানে বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা করবেন। পৌরসভার তৎকালীন মেয়র নাসির ভূঁইয়া তিনিও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন নির্বাচিত হওয়ার পর প্রথমেই আমাদেরকে বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা করবেন।
কিন্তু দুঃখের বিষয় তারা নির্বাচিত হওয়ার পর আমাদের আর খোঁজ রাখেন না। আমাদের এখানের বড় সমস্যা হল আমরা বিদ্যুৎ না পাওয়ার কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদেরকে সঠিক মত লেখাপড়া করাতে পারছি না। এখানে আমাদের বিশুদ্ধ পানির অভাবের কারণে আমদেরকে নদী থেকে পানি এনে খেতে হয়।
নদী থেকে পানি এনে খাওয়ার ফলে প্রতিনিয়তই আমাদের নানান রোগে ভোগতে হয়। আমাদের এখানে শিশুরা বিশুদ্ধ পানির অভাবে নানান রোগে জর্জরিত হয়ে থাকে। প্রায় সময়ই ডায়রিয়া ম্যালেরিয়া পাতলা পায়খানা সহ বিভিন্ন রোগে জর্জরিত থাকে।
বর্তমানে আমরা চাঁদপুর জেলার মধ্যে মনে হয় সবচেয়ে অবহেলিতভাবে রয়েছি। পৌরসভার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নদীর পারে থাকার কারণে আমাদেরকে ঝর ঝাপটার মধ্যে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। এই যুদ্ধ করেই আমরা দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত এই ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থান করছি।
বর্তমানে আমাদের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর কাছে আবেদন তিনি যাতে আমাদেরকে বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা করে দেন। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কিছুটা হলেও সুশিক্ষায় শিক্ষিত করতে পারব।
তিনি আরো বলেন আমরা চাই আমরা যেরকম কষ্ট করেছি ভবিষ্যতে আমাদের সন্তানদেরকে যাতে সেরকম কষ্ট করতে না হয় তার জন্য সংসদ সদস্যের কাছে আমরা আমাদের একমাত্র দাবি বিদ্যুৎ এবং পানির ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। তাহলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো।
স্টাফ করেসপন্ডেট/
১৪ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur