একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত মতলব গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য: ড. জালাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমানে তার (তারেক) নেতৃত্বের কোনো বিকল্প নেই। কাজেই দেশের মানুষ মুকিয়ে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান মন্ত্রী হিসেবে নেতৃত্ব দেওয়ার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এইদেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহবান জানিয়েছেন। সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। চঁঅদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ জালাল উদ্দিন তিনি এসব কথা বলেন।

আলহাজ¦ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত চাঁদপুর-২ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, চাঁদপুর-২ আসনের সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিএনপি রাষ্ট্র্রক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো বিভেদ নয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই হবে সমান অধিকারভুক্ত নাগরিক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে চাঁদপুর-২ কে উন্নয়নের পথে ফেরানোই হবে আমার মূল লক্ষ্য।

তিনি বলেন শিক্ষা ও চিকিৎসা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। চাঁদপুর-২ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট দূর করা, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজ এগোবে না। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার ও সমাজে তাদের অবস্থান শক্তিশালী করা হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিন্ত উন্মোচন করা হবে।

আলহাজ¦ মোহাম্মদ জালাল উদ্দিন আরো বলেন, খালেদা জিয়া ছিলেন দল মত নির্বিশেষে সকলের নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অভিসাংবাদিত নেতা, তারেক রহমান তাদের যোগ্য সন্তান তার হাতেই বাংলাদেশ বিএনপি নিরাপদ। আগামী ১২ তারিখ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে ধানের শেষে ভোট দিবেন।

তিনি বলেন, ফেসিস্টদের বাদ দিয়ে আমাদের জাতীয়তাবাদী সকলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে যেতে হবে। আপনারা সকলেই ধানের শীষে ভোট দিবেন, আমাকে নয় আমার নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবেন।

ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর যুবদল নেতা নুর নবীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড.বোরহান উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা আলহাজ¦ ফিরোজ আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুকুর পাটোয়ারী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মুনজুর আমিন স্বপন, ছংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহব্বায়ক উজ্জ্বল ফরাজী,সুইডেন প্রবাসী বিএনপি নেতা শাহাদাত হোসেন কায়সার, মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসার, উপজেলার জাসদ সভাপতি সাংবাদিক মোঃ ফরুক মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো রাজিব প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সোয়েব সরকার, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ কাউছার খান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম,মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, কাতার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু খান, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব মিয়া, পৌর জাসাসের সাধারণ সম্পাদক বাদল সিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নুর নবী পাহাড়, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধানসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১ ফেব্রুয়ারি ২০২৬