মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়নের মাদক বিরোধী সচেতন সমাজের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩ টায় মাস্টার বাজারে মাদক বিরোধী র্্যালি ও আলোচনাসভায় উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক। তিনি বক্তব্যের শুরুতেই বলেন মাদক দেখবো যেখানে সামাজিক প্রতিরোধ হবে সেখানে।
তিনি আরো বলেন, শুধু উপাধি দক্ষিণে নয়, মতলবের কোন একটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীর জায়গা হবে না।এছাড়া এদের পিছনে থাকা গডফাদারকেও ছাড় দেওয়া হবে না। তাই এই ক্ষেত্রে দরকার সামাজিক প্রতিরোধ।
মাদক নির্মূল করা শুধু একা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। আমাদের পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। সন্তানের চলাফেরা, তার বন্ধুরা কেমন—সেদিকে অভিভাবকদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। পাড়া-মহल्लाয় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিন তালুকদার , উপাধি দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নেয়ামুল ইসলাম তুহিন, উপাধি দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মশারফ হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়কফরিদ উদ্দিন মাসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল বকাউল,ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম গাজী, আল মাহমুদ পাভেল, রফিকুল হাসান, নেসার আহমেদ প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur