মতলব দক্ষিণে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খুকি আক্তার পারভীন (৬০) নামক এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ জুলাই সকাল ৮টায় মতলব পানির ট্যাংকি এলাকা এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।তার বাড়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপাইদ,টিয়া বাড়ীর মৃত মাজেদ শরীফের মেয়ে।

জানা গেছে,গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী হাইস (hice) গাড়ী তল্লাশি করে ওই নারীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ এ মহিলা মতলবের যেকোনো মাদকের ডিলারকে দেয়ার জন্য এনেছিল।পুলিশের নিকট গোপন তথ্য থাকার কারনে তাকে গ্রেফতার করতে পেরেছে।

অপরদিকে বুধবার সন্ধ্যায় মতলব পৌরসভার নবকলস গ্রামের ফকির বাড়ীর নিকট থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তাজুল ইসলাম (৩৫) কে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। তার বাড়ী মতলব পৌরসভার ঢাকিরগাঁও গ্রামে।পিতার নসম মো: গিয়াস উদ্দিন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকসহ আটক মহিলা ইতিপূর্বে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় গ্রেফতার হয়েছে এবং মাকদ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়।।

মতলব দক্ষিণ থানায় তাদের দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরো বলেন,মতলবের সীমানায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী কেউ থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
৩০ জুলাই ২০২৬