মাদক, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স: এমপি মানিক
চাঁদপুরের হাইমচর উপজেলা মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, সরকার আপনাদের বেতন দেয়। বেতনটা আসে সাধারণ মানুষের কাছ থেকে। আমি চাই আপনারা সরকারের সময় মতো অফিসে উপস্থিত থাকবেন। আমি চাঁদপুরের সন্তান। আমার সাথে কারো শত্রুতা নেই। আমার সাথে আপনাদের বিরোধ হবে, যখন আপনারা সময় মতো অফিসে আসবেন না। নতুন প্রধানমন্ত্রী যদি ১৮ ঘন্টা অফিস করে আমরা অন্তত ১৩ ঘন্টা অফিস করা দরকার। আমরা সবাই যদি সরকারের পাট হয়ে থাকি তাহলে সবাই সঠিক সময়ে অফিস করবো।
তিনি আরো বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। আমি আমাদের নেতা-কর্মীদেরও ছাড় দেইনি। তাদেরকেও জেলে দিয়েছি। আমরা এসব জায়গায় কোন রকমের ছাড় দিতে চাইনা। কেউ তদবির করলে তাকেও প্রয়োজনে জেলে দিবেন। মাদক, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজির বিষয়ে কোন তদবির ট্রলারেট করা হবে না। উন্নয়ন মূলক কাজে সরকারে ভ্যাট ও টেক্স বাদ দিয়ে পূনাঙ্গ টাকা কাজে ব্যায় করা হবে। যিনি ঠিকাদার হবেন তিনি ১৫ শতাংশ লাভ পাবেন এর বেশি লাভ করতে দিবো না।
তিনি বলেন, জিয়াউর রহমানে কর্মসূচী ছিলো খাল খনন কার্যক্রম। সেই খাল খনন কার্যক্রম পুনরায় প্রধানমন্ত্রী তারেক রহমান চালু করেছে। খাল খননের কারণে ফসলিনজমিতে পানি সরবরাহ হলে ফলন বৃদ্ধি পায়। রাস্তা-ঘাটের বেহাল দশা। তা দ্রুত মেরামত করতে হবে। হাইমচরের জনগণের কাছে গিয়ে দেখলাম একটা লোকও বলে না যে তাকে টাকা দিতে। মানুষের চাহিদা হলো রাস্তা, স্বাস্থ্য সেবা, টিউবওয়েল, টয়লেট, গাইড ওয়াল, ঘাটলা। হাইমচরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল বারিক জমাদার, উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফেরদাউস আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মার্জিয়া আফরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আবদুছ সালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়শা সুলতানা, উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম রোকসানা আক্তার, হাইমচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দীপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপিন সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার/
২৪ ফেব্রুয়ারি ২০২৬