মাদকবিরোধী ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিল জাতীয় সাংবাদিক সংস্থা

মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে “মাদককে না বলি, সবুজে দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে চাঁদপুর শহরে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

রোববার ১২ জুলাই বিকেল ৫টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. মো. সাইফুল্লাহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আবদুর রহমান গাজী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক নীরব ভয়াবহতা। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী প্রচারাভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তারা আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা, সমাজকে মাদকমুক্ত করতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিএম আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মো. শওকত করিম, সহ সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, অর্থ-সম্পাদক সোহাঈদ খান জিয়া এবং সিনিয়র কার্যকরি সদস্য আব্দুল গণি।

এ সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. সবুজ গাজী, ক্রীড়া সম্পাদক কাজী আজিজুল হাকিম নাঈন, কার্যকরী সদস্য মো. আল-আমিন, ওমর শরীফ, আরিফুর রহমান, মো. রাব্বী ঢালী, সাধারণ সদস্য মো. সোহেল মিজি, বোরহান সাইফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন, চাঁদপুরের প্রবীণ সাংবাদিক মিয়া খালেকসহ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬