মহল্লাবাসী ঐক্যবদ্ধ থাকলে মাদক বেচা-কেনা করার সাহস পাবে না- ওসি মতলব দক্ষিণ

মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের টিএনটি এলাকায় শুক্রবার (১৯ জুন) বিকেলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এবং মাদক বিরোধী প্রতিরোধ কমিটির প্রধান উদ্যেক্তা এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. হাফিজুর রহমান মানিক।তিনি বলেন, আপনারা মহল্লাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকলে মাদক বেচা-কেনা করার সাহস পাবে না।কারন বসবাসকারী মানুষের চাইতে মাদক ব্যবসায়ী এবং সেবনকারী সংখ্যায় কোনো বেশী নয়।তারা যত বড় শক্তিশালী হোক মনে প্রাণে এবং আন্তরিক ভাবে প্রতিহত করলে মাদক ব্যবসা করতে পারবে না।


তিনি আরো বলেন,যেভাবে ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে অন্তত মতলবের মাটিতে মাদক ব্যবসা করতে পারবে না।তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধ দমন করতে গিয়ে যেন নিজেরা অপরাধী হতে না হয়।যেকোন বিষয়ে পুলিশের সহায়তা চাইবেন, আমরা তা দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।


মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম সোহাগ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, বিশিষ্ট ব্যবসায়ী কালাম মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিবলু,জেলা যুবদলের সদস্য রোমান কাজী,মতলব পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইদ্রিস সরকার মুন্না, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, ছাত্রনেতা সবুজ,মানিক, ওয়াছেব উদ্দৌজা প্রমুখ।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক/
১৯ জুন ২০২৬