Home / চাঁদপুর / মরহুম অ্যাড. আমান উল্লাহ পাটোয়ারীর মিলাদে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

মরহুম অ্যাড. আমান উল্লাহ পাটোয়ারীর মিলাদে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মরহুম অ্যাড. মোহাম্মদ আমান উল্লাহ-২ এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বিবি ফাতেমা রহমত উল্লাহ জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. সফিউল্লাহ। 

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মিলাদে মহরুমের ছেলে সিয়াম রহমান, মহুরমের ভাই হাবিব উল্লাহ, শফি উল্লাহ, বরকত উল্লাহ, বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অ্যাড. আমান উল্লাহ পাটোয়ারী শুক্রবার ৫ মে ২০২৬ সকাল ৯টায় ঢাকা গ্রীন রোড কমপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। 

অ্যাড. আমান উল্লাহ-২ (জেন্টালা আমান)   দীর্ঘদিন সুনামের সহিত আইন পেশায় (দেওয়ানী) জড়িত ছিলেন।

স্টাফ রিপোর্টার/ ১২ জুন ২০২৬