ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। রোববার ১৫ ফেব্রুয়ারি সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে ওয়াচড হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’
এদিকে, আগামি মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক সূত্র জানিয়েছে,মঙ্গলবার বিকালে সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে একই স্থানে মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৬
এ জি