মতলব বাজারে সোমবার (৩১ আগস্ট) রাতে হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে পৌরসভা কর্তৃক ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স না থাকা এবং রেষ্টুরেন্টে অপরিচ্ছন্ন থাকার কারনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ঔষধ ফার্মেসী রয়েছে ৫ টি। সেগুলোর মধ্যে রয়েছে রুপা ফার্মেসী ১ হাজার টাকা,মুক্তা মেডিসিন ১ হাজার টাকা,সরকার মেডিসিন ১হাজার টাকা,আর্শ্বিবাদ ফার্মেসী ২হাজার টাকা সুমাইয়া ফার্মেসী ১হাজার টাকা এবং ফরাজী রেষ্টুরেন্ট ১হাজার টাকা ও হাজী বিরিয়ানি ১ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার নির্বাহী মোঃ সাইফুর রহমান এবং মতলব দক্ষিণ থানা পুলিশ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur