মতলব বাজারে ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় অর্থদণ্ড
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর মতলব বাজারের স্বনামধন্য এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মতলব বাজারের মেসার্স সুনীল চন্দ্র ঘোষ ব্যবসা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এগারোটায় অভিযান চালানো হয় এবং ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় ওই দোকান মালিককে অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট কেএম ইশমাম।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মতলব বাজারের সুকলাল সাহা, শ্রী কৃষ্ণ ভান্ডার এবং মেসার্স সুনীল চন্দ্র ঘোষের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে সুকলাল সাহা, শ্রী কৃষ্ণ ভান্ডারের দোকানে কোন অভিযোগ পাওয়া যায়নি।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট কেএম ইশমাম বলেন, মেসার্স সুনীল চন্দ্র ঘোষের দোকানে ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় ভোক্তা অধিকার ২০০৯ এর ৪০ ধারায় ওই দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১০ এপ্রিল ২০২৬