মতলব পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া

মতলব পৌরসভার আয়োজনে আজ ৩ মার্চ পৌরসভা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান,মতলব পৌরসভার পৌর নির্বাহী সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক আখিল চন্দ্র সরকার,মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, সহ- সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩ মার্চ ২০২৬