মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। মতলব কাজলী সিনেমা হলের নিকট পেন্নাই সড়কে অভিযান চালিয়ে জৈনপুর পরিবহন নামক দুরপাল্লার যাত্রীবাহী বাস জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
তারমধ্য ১টি বাস চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এছাড়া বাইকসহ ৭টি যানবাহনে অভিযান চালিয়ে ৪২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা। এসময় চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোঃ সেকান্দর এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা বলেন, জৈনপুর এক্সপ্রেস নামক দুটি বাসের মধ্যে ১টির ফিটনেস না থাকায় চাঁদপুরে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয় এবং অপরটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়। এছাড়া বাইকসহ ৭ যানবাহনের লাইসেন্স না থাকায় অর্থদণ্ড করা হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক/
১৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur