মতলব নারায়ণপুরে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা ও র‌্যালি

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তিনি বলেন, মাদকের ভয়াবহতা রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী ভুমিকা হচ্ছে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

তিনি আরো বলেন, সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের ওপর নজর রাখতে হবে। তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। স্কুল-কলেজে নিয়মিত মাদকবিরোধী আলোচনা সভা ও সেমিনার করা দরকার।যুবসমাজকে খেলাধুলা ও সংস্কৃতিমুখী করতে হবে। পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।আপনারা সাথে থাকলে,পাশে থাকলে এবং পুলিশকে সহায়তা করলে মাদক নির্মুল করা কঠিন কিছুই নয়।

নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত অখিল চন্দ্র সরকার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সামাজিক সংগঠন আস্থা’র সভাপতি বুলবুল মিঞা প্রমুখ। আলোচনার পূর্বে নারায়ণপুর বাস স্ট্যান্ডে মাদকবিরোধী র্্যালি বের হয়ে মতলব গৌরীপুর পেন্নাই সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার এসআই সুজিত চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এ বিল্লাল, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান, সাবেক ইউপি সদস্য আসলাম মিয়াজী, ছাত্রনেতা সুজন খান, সামাজিক সংগঠন আস্থা’র সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২২ আগস্ট ২০২৬