চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দক্ষিণ পাঁচগাছিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদের তিন তলা বিশিষ্ট একটি আধুনিক সুবিধা সংবলিত ও দৃষ্টিনন্দন জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
পুনরায় নির্মাণ শেষে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নির্মিত নতুন ভবনের জুম্মার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের যাত্রা শুরু হলো। পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু হয়। মসজিদের নীচতলায় থাকছে মহিলাদের নামাজ এর জন্য অত্যাধুনিক একটি কেন্দ্র যা প্রথম তলা। মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে নারী এবং পুরুষদের পৃথক ওযুখানা। যেখানে এক সাথে প্রায় ১২০০ মুসুল্লিরা একত্রে জামায়াতে নামাজ আদায় করতে পারবেন।
মসজিদ কমিটির সভাপতি পাঁচ গাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক,পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক তার নিজস্ব অর্থায়নে তার গ্রামবাসীদের নিয়ে পুরনো পাকা মসজিদ ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলে মহিলাদের নামাজ পড়ার বিশেষ ব্যবস্থাসহ একটি দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সংবলিত একটি নতুন মসজিদ নির্মানের উদ্যোগ গ্রহণ করেন।
যার ভিত্তিপ্রস্তর করা হয়েছিলো গত বছর অর্থ্যাাৎ ২০২৫ সালের ১১ এপ্রিল শুক্রবার। প্রায় ১০ মাসের মধ্যে একটি আধুনিক সুবিধা সংবলিত ও দৃষ্টিনন্দন মসজিদের নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন করতে মহান আল্লাহ পাকের নিকট লাখো শুকরিয়া জ্ঞাপন করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি করেন মসজিদ কমিটির সভাপতি মসজিদটির আর্থিক সহায়তাকারী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাজাকাত হারুন মানিক।
উদ্বোধন উপলক্ষে পবিত্র জুম্মা বাদ মিলাদ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতি দ্রুত সময়ের মধ্যে বিপুল অর্থ ব্যায় করে তিন তলা বিশিষ্ট একটি আধুনিক সুবিধা সংবলিত ও দৃষ্টিনন্দন মসজিদের নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন করায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক,পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিককে সংবর্ধনা প্রদান করেন পাঁচগাছিয়া গ্রামের যুবসমাজ এবং এলাকার মুসুল্লিরা।
আলোচনা সভায় গ্রামবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি ও মসজিদের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক।
এসময় মসজিদ কমিটির সভাপতি দানবীর আলহাজ্ব মাজাকাত হারুন মানিক বলেন, এ মসজিদটি পুরনো, ছোট ও ঝুঁকিপূর্ন ছিলো। তাই নতুন করে এলাকার মহিলাদের নামাজের সুব্যবস্থাসহ আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন ডিজাইনে মসজিদটি নির্মাণ করা হয়েছে। ‘মসজিদটি সবার মন কাড়বে। এটি গ্রামের তরুণ ও যুবকদের মসজিদে আসতে উৎসাহিত করবে। আশা করি, মসজিদটি দর্শনার্থীদেরও নজর কাড়বে।’
তার বক্তব্যে তিনি আরও বলেন, মসজিদ হলো মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে মসজিদ মূলত আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। যার কারণে মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার গভীর সম্পর্ক রয়েছে। সেজন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার কাজে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আনন্দ, গৌরব ও সওয়াবের বিষয়।
তিনি বলেন, আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন হবে এ মসজিদটি। আল্লাহর ঘর মসজিদে দানের মাধ্যমে পরকালে অফুরন্ত শান্তি লাভ করা সম্ভব। সেটা দানের পরিমাণ অনুযায়ী নয়, দান করার মানসিকতাই আল্লাহ বিবেচনা করবেন। আমি সেই বিবেচনা নিয়ে এলাকার মুসলমানদের মসজিদ মুখি করার জন্য আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছই। সাথে গ্রামবাসীও কিছু সহযোগিতা করেছেন।
তিনি আরো বলেন, শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না আমাদের মসজিদের নান্দনিকতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মসজিদে নিয়মিত মুসল্লির সংখ্যা বৃদ্ধি করতে হবে। গ্রামর সবাইকে মসজিদমুখী হতে হবে। তাহলেই গ্রাম আলোকিত হবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলবের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল মোবিন, পাঁচগাছিয়া গ্রামের সমাজ সেবক গোলাম নবী, আহম্মদ উল্লাহ,ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ফকির, ব্যবসায়ী মোঃ কবির হোসেন,ছাত্রনেতা মোঃ রায়হান সরকারসহ পাঁচগাছিয়া,জীবগাঁও, ডেঙ্গুরভিটি গ্রামের বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ,সুধীবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, এলাকার কয়েক শত ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত আধুনিক সুবিধা সংবলিত ও দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন উপলক্ষে পবিত্র জুম্মায় খুতবা ও জুম্মা নামাজ পড়ান উপজেলার খন্দকার কান্দি মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা ফয়জুল্লাহ হানিফ সাহেব (দাঃ বাঃ)।
জুম্মার নামাজ শেষে মসজিদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন, খতিব ও সুধীজন উপস্থিত ছিলেন। জুমার নামাজে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলের সধ্যে উপহার হিসেবে প্রত্যেক মুসুল্লিকে নতুন টুপি, আতর,খেজুর উপহার সামগ্রী বিতরণসহ তাবারক বিতরণ করা হয়।
এই মসজিদের মুসল্লি সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ফকির বলেন, আমাদের পুরনো যে মসজিদটি ছিল ওইখানে জায়গা কম থাকার কারণে মুসল্লিরা স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারেনি। আমাদের গ্রামের কৃতি সন্তান মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক ভাই এর ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহর ঘর মসজিদ নানন্দিক এবং দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে । এখন এই মসজিদটি নির্মিত হওয়ায় আমরা স্বাচ্ছন্দ্যে আনন্দ নিয়ে নামাজ আদায় করতে পারছি এবং দূর-দূরান্ত থেকেও মুসল্লিরা এখানে এসে নামাজ পড়বে। তাছাড়া এলাকার মহিলা মুসুল্লিদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা করা হয়েছে। যার ফলে রমজানে তারাবী ও ঈদের নামাজ আদায় করতে পারবে। এজন্য আল্লাহর কাছে লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এবং সেই সাথে যার অর্থায়নে তিন তলা বিশিষ্ট একটি আধুনিক সুবিধা সংবলিত ও দৃষ্টিনন্দন জামে মসজিদটি হয়েছে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহপাক যেন তাকে সুস্থতা সহিত নেক হায়াত দান করেন। তিনি আমাদের এখানে একটি অত্যান্ত মনোরম পরিবেশে আধুনিক ও দৃষ্টিনন্দন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসারও প্রতিষ্ঠাতা। যেখানে সারা দেশের এতিম এবং ছাত্ররা মাদ্রাসায় পড়াশুনা করছে। প্রতি বছর কোরআনের পাখি তৈরি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক/
১৩ ফেব্রুযারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur