চাঁদপুরের মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তম্মোধ্যে দাখিল অষ্টম শ্রেণি থেকে ৫ জন এবং ইবতেদায়ী ৫ম শ্রেণি থেকে ১৩ জন বৃত্তি লাভ করে। অষ্টম শ্রেণির ৫ জনের মধ্যে ট্যালেন্টপুলে ৪ জন, তারা হলো আব্দুল্লাহ আল জুবায়ের,শোয়েব আহমেদ, মারিয়া,আয়েশা এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ১জন, তিনি হলেন সুমাইয়া ইসলাম মারিয়া।
অপরদিকে ইবতেদায়ী ৫ শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন, তারা হলো মহিবুল্লাহ আদিয়ান, আসিফ আহমেদ রোহান মোহাম্মদ আবরার রোহান,তাসফিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, তাসমিয়া বশরি রাফা।
সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ৭ জন।তারা হলো মোহাইমিনুর রহমান, মোঃ সোলাইমান খান, জোনাইদ প্রধান,মারজিয়া আক্তার, নুসরাত জাহান, নূর মোহাম্মদ, খুবাইদ দুর্লভ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন বলেন,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং নিয়মিত পাঠদানের কারনে মাদ্রাসা পর্যায়ে উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যৎ আরো ভাল ফলাফল অর্জন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাই সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur