মতলব দক্ষিণে ১১৩টি স্কুল ফিডিং কর্মসূচি উদ্ধোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। আজ (২৯ মার্চ) সকাল এগারোটায় ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্ধোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর ছরোয়ার জাহান,১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান প্রত্যাশার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আতাহার মুবাশশীর আকররী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
এসময় ইউএনও কেএম ইশমাম বলেন, ‘বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে, স্কুলে ঝরে পড়া রোধ এবং উপস্থিতি বাড়াতে সরকারি ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় মতলব দক্ষিণ উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ -এর শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে কলা, ভন, সিদ্ধ ডিম দেয়া হবে।
পরে ফিতা কেটে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্ধোধন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ভন ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই,মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৯ মার্চ ২০২৬