মতলব দক্ষিণে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ কারবারি আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে চলছে মাদক নিধন অভিযান।


বুধবার (৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ( ওসি) হাফিজুর রহমান মানিকের নির্দেশে থানার এস আই জালাল উদ্দিন, এস আই মিন্টু কুমার ধর, এসআই মাসুদুল হক ও এ এস আই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযান চালানো হয়।


অভিযানে পূর্ব বাড়ৈগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী পারভেজ (২০),পাঁচ ঘোড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মিঠুন বনিক (৩২), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের হরিনা গ্রামের মাদক ব্যবসায়ী আহমেদ (৪৪), ঘিলাতলী গ্রামের মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫) ও একই এলাকার মাদক ব্যবসায়ী আলাউদ্দিন (২০) এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দগরপুর গ্রামের জিয়াউর রহমান (৪৬) কে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা হয় এবং চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি হাফিজুর রহমান মানিক।

তিনি আরো বলেন,মাদক নির্মুল না হওয়া পর্যন্ত মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৭ মে ২০২৬