চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ৪ নং ওয়ার্ডের চরমুকুন্দী সওদাগর বাড়ীতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।রবিবার রাত সাড়ে ৯টায় সওদাগর বাড়ীতে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জালাল উদ্দিনের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করেন সওদাগর বাড়ী বিএনপি। সের আলী সওদাগরের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কমিশনার জাকির হোসেন প্রধানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.মো.জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন সুলতানা। তিনি বলেন,আপনারা বিএনপিকে ভালবাসেন বলে আপনারা দীর্ঘ ১৭ টি বছর অবহেলিত ছিলেন এবং আপনাদের কোন কাজও করে দেয়নি ফ্যাসিবাদ আওয়ামী লীগ। আমি কথা দিচ্ছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনাদের ছোট্ট যে দাবীগুলো আছে তার চেয়েও বেশী কাজ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যেভাবে সকাল ভোর হলেই গ্রামে গঞ্জে চলে যান ব্যবসার তাগিদে। ঠিক ওই সময়ই আগামী ১২ ফেব্রুয়ারী নির্ভয়ে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বাড়ী ফিরবেন।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির,উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসেম সওদাগর।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur