স্ত্রীকে তালাক দেয়ার পরও স্বামীর ঘরে থেকেই তার নামে মামলা ও হয়রানি করছে বলে অভিযোগ ওঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে। মিথ্যা মামলা, হয়রানি ও নানা ধরনের অসামাজিক কর্মকান্ড সহ্য করতে না পেরে নিজের ঘরবাড়ী ছেড়ে এখন দেশ ছাড়া হয়েছে ওই স্বামী। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বাড়ৈগাঁও গ্রামের নাদিমখার দিঘীরপাড়ের বাড়ীতে।তিনি হলেন ওই গ্রামের মৃত ইদ্রিসের ছেলে।তার স্ত্রীর নাম জায়েদা বেগম।সে পার্শ্ববর্তী বদরপুর গ্রামের আলমাছের মেয়ে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আব্দুল কাদিরের সাথে জায়েদা বেগমের গত কয়েকবছর আগে সামাজিক ভাবেই বিয়ে হয়।বিয়ের কয়েকমাস যেতে না যেতেই তাদের সাংসারিক জীবনে উভয়ের মধ্যে কলহের সৃষ্টি হয়।বর্তমানে তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। আব্দুল কাদির বিয়ের আগে থেকেই ওমানে থাকে।সেখান থেকে তার স্ত্রীর নিকট বিভিন্ন সময়ে কয়েক লক্ষ টাকা পাঠায়।ঢাকাতে জায়গা কেনার কথা বলেও কয়েকবার লক্ষ টাকা পাঠিয়েছে।
আব্দুল কাদির বলেন, দেশে এসে জায়গা কেনার দলিল চাইলে তা দেখাতে পারেনি এবং বিদেশ থেকে পাঠানো প্রায় ৪৩ লক্ষ টাকার কোনো হিসাবও দিতে পারেনি।এছাড়া জায়েদ বেগমের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অসংখ্য প্রমানও পাওয়া যায়। তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং অসামাজিক কর্মকান্ডের কারনে আদালতের মাধ্যমে স্ত্রী জায়েদা বেগমকে তালাক দিয়ে দেই।
তাকে তালাক দেয়ার পরও আমার ঘরে থেকেই আমার মাকে বিভিন্ন সময় মারধর করে এবং আমার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করে জায়েদা বেগম।
এ বিষয়ে নাদিম খাঁ দিঘীর পাড়ের মিজানুর রহমান, সফিকুল ইসলাম, আলিউল্লা সবুজ, মোস্তফা শাহজাহান , মোঃ আলম জানান আব্দুল কাদির একজন সহজ সরল ছেলে ।বিদেশে গিয়ে তার স্ত্রী নিকট টাকা পাঠায়, সে টাকা আত্মসাৎ করে এবং পরকীয়াসহ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পরে জায়েদা বেগম। তার স্বামী প্রবাসে থাকার কারণে, বেপরোয়া চলাফেরা, নষ্টামি করতো । তাই তাকে তালাক দিয়ে দেয় । কিন্তুুুু সে স্বামীর ভিটাবাড়ি ছেড়ে যাচ্ছে না ।
এ বিষয়ে আব্দুল কাদিরের স্ত্রী জায়েদা বেগম বলেন আমি ওর টাকা আত্মসাৎ করিনি । সে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে । তাই আমাকে বাড়ি থেকে তাড়াতে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেয়। ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur