Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

মতলব দক্ষিণে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা,বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মতলব নিউ হোস্টেল মাঠ সংলগ্নে স্থাপনকৃত দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর পৌর প্রশাসকের পক্ষেও ইউএনও কেএম ইশমাম পুষ্প স্তবক অর্পণ করেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে মতলব দক্ষিণ থানা পুলিশ পুষ্প স্তবক অর্পণ করা হয়।এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগরের নেতৃত্বে উপজেলা বিএনপি,পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও জাকির হোসেন প্রধানের নেতৃত্বে মতলব পৌর বিএনপি,উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহিরের নেতৃত্বে উপজেলা যুবদল, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লবের নেতৃত্বে পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজীর নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানের নেতৃত্ব উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনিরের নেতৃত্বে মতলব পৌর ছাত্রদল এবং কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক হায়াত আলী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে নিউ হোস্টেল মাঠে জাতীয় সংগীত সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। এরপর বেলুন ও শান্তির পায়রা ওড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভুষন সরকার।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়া তিনি সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সুধীজন এবং উপজেলাবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক।
অপরদিকে বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধরের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর,উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জসিম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযুদ্ধা বশির উল্লাহ সরকার ও সদস্য সচীব মুক্তিযুদ্ধা মোস্তফা কামাল।


সন্ধা ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৬ মার্চ ২০২৬