মতলব দক্ষিণে মাদকের ১১ মামলার আসামীসহ গ্রেফতার ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ১১টি মাদক মামলার আসামী মোঃ সাইফুল ইসলামসহ আরো ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

সাইফুল ইসলাম মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ( পাটন) এলাকার সোনা মিয়া সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকের ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল বলে জানান পুলিশ।

মতলব দক্ষিণ থানা সুত্রে জানা গেছে, আসামী সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্নস্থানে পলাত ছিল।গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নায়েরগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও মতলব দক্ষিণ থানা পুলিশ নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাইমের ভাই মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে ৫ পিস ইয়াবা৷ ট্যাবলেটসহ আটক করা হয়। সে একই উপজেলার নারায়ণপুের সারপাড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। একই রাতে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঘিলাতলী এলাকা থেকে সাইফুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।সে এই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। অপরদিকে

নায়েরগাঁও বাজারের খাদ্য গোডাউন রোডস্থ মায়ের দোয়া স্টিল কিং নামক দোকানের সামনে পশ্চিম পার্শ্বে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ রেজাউলকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে নায়েরগাঁও বাজারের পাটন গ্রামের মৃত দেলোয়ার মিয়াজীর ছেলে।

থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত ৪ জনের মধ্যে ১ জনের বিরুদ্ধে মাদকের ১১ টি মামলা হয়েছে। তন্মোধ্যে ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সে।এছাড়া এছাড় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ১ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনকে মাদকসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায়৷ মামলা হয়েছে। আটককৃতদের চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।মাদক নির্মুল করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ ফেব্রুয়ারি ২০২৬