মতলব দক্ষিণে বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায়ের আয়োজনে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ৩দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম। এসময় তিনি পল্লী দারিদ্র্য বিমোচন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও সহকারী প্রকল্প পরিচালক মোঃ মহিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উপ পরিচালক মোঃ ফরমাল আলী,উপজেলা যুব উন্নয়ন অফিসার আ. ক. ম. মুহসীন।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।প্রশিক্ষণ কর্মশালায় দশটি সমিতির ২০ জন সদস্য অংশ নেন।
-মাহফুজ মল্লিক, ২৯ এপ্রিল ২০২৬