মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে রবিবার মতলব কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মোস্তফা কামাল বাবুল, চাঁদপুর জেলা কমিটির সভাপতি গিয়াস কবির,সাধারণ সম্পাদক হাসেম খান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি জেসমিন সুলতানা।
আলোচনাসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম এবং সহকারী শিক্ষক মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৮ মার্চ ২০২৬