বাংলাদেশ বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২ মার্চ সোমবার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারি প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মতলব দক্ষিণ উপজেলা শাখার খোকনের সভাপতিত্বে ও সহ-সভাপতি সিটু পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান।
বক্তব্য রাখেন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী মহন,মতলব গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক তোফাজ্জল হোসেন লিটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাজীব কিশোর বণিক, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম এবং সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur