মতলব দক্ষিণে নকল মুক্ত পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নির্দেশনা

মতলব দক্ষিণ উপজেলায় শতভাগ নকল মুক্ত পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সচীব ও প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ( ১৯ এপ্রিল)  বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। এসময় বক্তব্য তিনি বলেন,২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য  প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। 

 প্রতিটি পরীক্ষার কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন থাকবে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে তল্লাশি করা হবে। প্রশ্নফাঁস বা নকলের দায়ভার কেন্দ্র সচিবকে বহন করতে হবে এবং সতর্কতার সাথে পরীক্ষার কক্ষ পরিদর্শনের নির্দেশ দেয়া আছে।

শিক্ষকদের নিজ নিজ কক্ষের পরীক্ষার্থীদের নকল রোধে সর্বোচ্চ সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, নকলের সাথে জড়িত থাকলে বা নকল  করার সময় ধরা পড়লে শিক্ষার্থীকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.মিজানুর রহমান,মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেন, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম প্রমুখ। 

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/

১৯ এপ্রিল ২০২৬