মতলব দক্ষিণে দেড় যুগ পর বিএনপি নেতাকর্মীদের ঈদ আনন্দ

দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশী সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে পথচলার পর ২০২৬ সালের ঈদুল ফিতর মতলবের বিএনপির নেতাকর্মীদের জন নিয়ে এসেছে এক ভিন্ন আবহ।গত ১৬-১৭ বছর ধরে প্রতিবার ঈদ এলেই বিএনপির অনেক নেতাকর্মীদের থাকতে হতো জেলখানায় কিংবা আত্মগোপনে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা, সন্তানদের নতুন জামা কাপড় কিনে দেয়া, কিংবা ঈদের দিন আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়ানো এসব ছিল অনেকটা কল্পনার মতো।


২০২৪ সালের ৫ আগ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তনের সূচনা হয়, তার ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় বিজয় মতলবের বিএনপির নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এবারের ঈদ তাই আন্দোলনের প্রস্তুতি নয়,বরং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর বিজয়ের আনন্দ ভাগাভাগি করার উপলক্ষ হয়ে উঠেছে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদপুর -২( মতলব উত্তর, মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন
ঈদের পর দিন গতকাল সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড় ৪ টা পর্যন্ত ঢাকিরগাঁও গ্রামে তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী’সহ সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দীর্ঘ প্রায় ১৭ টি বছর পর তিনিও এবারের ঈদ নিজ দলের নেতাকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে সরাসরি মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ড.জালাল উদ্দিন এমপি।


তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা ও স¤প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরীবের ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।


তিনি আরোও বলেন, মতলবের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন’সহ বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও বহু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।


তিনি পর্যায়ক্রমে উপজেলা ও পৌর বিএনপি,উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর কৃষকদল, উপজেলা ও পৌর ছাত্রদল,উপজেলা ও পৌর শ্রমিকদল,উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, মতলব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃশোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমির খসরু প্রধান, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধান, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও ওয়ার্ড বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৪ মার্চ ২০২৬