মতলব দক্ষিণে টিএন্ডটি যুব সংঘের ইফতার ও দোয়া

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের টিএন্ডটি যুব সংঘের আয়োজনে ৭ মার্চ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।টিএন্ডটি যুব সংঘের সভাপতি মাসুদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিংকন ও ফয়সাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান,সমাজ সেবক আবুল কালাম মিয়াজী,মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম অভি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেনসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন। সবশেষে ইফতার মাহফিলের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টিএন্ডটি বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সাইফুদ্দিন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৭ মার্চ ২০২৬