মতলব দক্ষিণে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ক্রীড়াই হবে সেতুবন্ধন,করবো বাধা দূরীকরণ “।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পর্ণাঢ্য র্র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। র্র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম। র্র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতি তো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংস্থার আহবায়ক কেএম ইসমাম। এসময় তিনি বলেন, সুস্থ দেহ ও মন গঠনে এবং সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এ সময় তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির ওপর জোর দেন তারা।বক্তারা আরো বলেন,
মাদকমুক্ত একটি সুস্থ্য-সুন্দর জাতি গঠনে খেলাধুলার অবদান অনেক বেশি। তাই যুব সমাজকে বেশি করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা এবং তাদের সেই সুযোগ সৃষ্টি করে দেয়া আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মতলব আল আমিন ক্রীড়া চক্রের সদস্য ও মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি ও মগলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারসহ
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক এবং সাংবাদিকবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৬ এপ্রিল ২০২৬