মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মতলব দক্ষিণ উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ মার্চ (মঙ্গলবার) মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা, মতলব পৌর ও মতলব কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানের সভাপতিত্বে এবং সদস্য সচীব সোহেল রানা প্রধান ও পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান,পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী,বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু প্রধান, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাভেদ হোসেন, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন,মতলব পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক হায়াত আলী, মতলব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তামজিদ আহমেদসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষকদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১০ মার্চ ২০২৬