মতলব দক্ষিণে চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় মতলব পৌরসভা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর প্রশাসন।

আজ শনিবার সকালে পৌরসভার মতলব বাজার এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কেএম ইশমাম। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য বাজার বনিক সমিতিতে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় ইউএনও কেএম ইশমাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এ সমন্বিত কর্মসূচি শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পরিষ্কারু-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হলে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এসময় তিনি বাজারের মাংশের দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন,যত্রতত্র পশু জবাই করা যাবে না,অসুস্থ পশু পশু জবাই করা যাবে না এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহের শনিবার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি পুরো ডেঙ্গু মৌসুমজুড়ে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, পৌর নির্বাহী মোঃ সাইফুর রহমান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৪ মার্চ ২০২৬