মতলব দক্ষিণে ১৪ কার্টুন সৌদি আরবের খেজুর বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর সুষমভাবে বন্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩৬ মাদ্রাসার মাঝে ১৪টি কার্টুনের খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল হক।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ৮ টি উপজেলার জন্য ২৩৫ কার্টুন সৌদি খেজুর বরাদ্ধ পায়।তন্মোধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪০ কার্টুন,ফরিদগঞ্জ উপজেলায় ৪০ কার্টুন,হাইমচর উপজেলায় ১৬ কার্টুন,হাজীগঞ্জ উপজেলায় ৩২ কার্টুন,কচুয়া উপজেলায় ৩৫ কার্টুন,শাহরাস্তি উপজেলায় ২৪ কার্টুন,মতলব উত্তর উপজেলায় ৩৪ কার্টুন,মতলব দক্ষিণ উপজেলায় ১৪ কার্টুন খেজুর বরাদ্ধ পায়। প্রতিটি কার্টুনে খেজুর ছিল ৮ প্যাকেট করে।

৮ উপজেলার মধ্যে মতলব দক্ষিণ উপজেলায় সবচেয়ে কম বরাদ্ধ পায়।

বরাদ্দকৃত ১৪ টি কার্টুনে থাকা খেজুর প্রত্যেকটি মাদ্রাসায় ৩ প্যাকেট করে সমপরিমাণে বন্টন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১২ মার্চ ২০২৬