মতলব দক্ষিণে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণের উদ্ধোধন
চাঁদপুরের মতলব দক্ষিণে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই প্রণোদনা বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একশত জন কৃষকের মাঝে এক কেজি করে উন্নত জাতের পাটের বীজ এবং পাঁচ কেজি করে এমওপি ও ডিএফপি সার বিতরণ করা হয়।
প্রণোদনা বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা পাট কর্মকর্তা আকরাম হোসেন, উপ কৃষি কর্মকর্তা হেলাল বকাউল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।
এই সময় কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনামূল্যে পাটের বীজ ও রাসায়নিক সার প্রদান করছে। আর এই প্রদনা যদি কোন কৃষক অন্যত্র বিক্রয় করে তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১ এপ্রিল ২০২৬