মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় মরহুম মালেক দেওয়ান সুপার মার্কেটের তৃতীয় তলায় জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার ফিতা কেটে উদ্ধোধন করেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কিজুনা গ্লোবালের মতলব শাখার ম্যানেজার রিয়াদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর যুবদলের আহ্বায়ক ও মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
মজিবুর রহমান সরকার, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রধান। অনুষ্ঠানে জাপান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগতিক বক্তব্য রাখেন কিজুনা গ্লোবাল এর প্রতিষ্ঠাতা মাহাদী আমিন। তিনি বলেন,স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের জাপানি ভাষা শেখার সুযোগ তৈরি এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতিতে সহায়তার লক্ষ্য নিয়ে এ শাখার কার্যক্রম শুরু করা হলো।

এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী ফারুকুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শোয়েব আহমেদ সরকার বলেন, “বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার মাধ্যমে তরুণদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। কিজুনা গ্লোবালের এই শাখার মাধ্যমে মতলবের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে তারা ভবিষ্যতে নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার বলেন, “আমাদের এলাকার অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা ও কর্মসংস্থানের স্বপ্ন দেখে। জাপানি ভাষা শেখার সুযোগ এখন হাতের কাছে পাওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হবে। কিজুনা গ্লোবালের এই উদ্যোগ মতলবের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, জাপানি ভাষা শেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। বিদেশে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে জাপানি ভাষা শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় মতলবের শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য এটি একটি সুবিধাজনক সুযোগ সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, কোনো বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে নিয়মিত চর্চা, অধ্যবসায় ও প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ভাষা শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কিজুনা গ্লোবালের মতলব শাখার কার্যক্রম, ভাষা শিক্ষা এবং শিক্ষার্থীদের সম্ভাব্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কিজুনা গ্লোবালের মতলব শাখার সফলতা এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নতুন এ শাখার মাধ্যমে মতলবের তরুণদের জাপানি ভাষা শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ সেপ্টেম্বর ২০২৬