মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি উবির বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল)  দুপুরে 

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম।  

তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত লেখাপড়ার প্রতি গুরুত্ব রেখেই নিয়মনীতি মেনে খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। তবে কোনো অবস্থায় মোবাইলের প্রতি আসক্ত হওয়া যাবেনা।

পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এবারের পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত । পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কিছু ছাড়া পরীক্ষা কেন্দ্রে কিছুই আনা যাবেনা। সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো পরীক্ষা কেন্দ্র ও কক্ষগহলো।পড়ালেখা করেই পরীক্ষা কেন্দ্রে আসবে এবং স্বাধীনভাবে পরীক্ষা দিবে।নকল এবং অন্যের উপর ভরসা করে পরীক্ষা দেয়া, পাশ করা সেদিন আর আসবে না।তাই নিজের মেধার উপর ভরসা করে পরীক্ষা দিতে হবে।

 মতলব  জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইমরান হোসেন খান ও জহির ফরাজীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অ:দা:)আশরাফুল আলম,মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার,মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম। 

 আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১০ এপ্রিল ২০২৬