মতলব গজরায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ মতলব উত্তর- মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাফজ্ব ড. মোঃ জালাল উদ্দিন ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৌদি প্রবাসী মোঃ শাহ আলম লস্করসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রাজুরকান্দিসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে মানুষের ঘরে ঘরে গিয়ে তারা ধানের শীষের ভোট চান।
এসময় সৌদি প্রবাসী মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ আলম লস্কর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলাম বাবু, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজ মুন্সি, সহ-সভাপতি শাহ আলম মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম, বিএনপি নেতা মনির মোল্লা, নুরুল আমিন মাষ্টার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি স্বপন মেম্বার, ৯ নং বিএনপির সভাপতি আবুল কালাম মীর, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রেহান প্রধান, আঃ ছোবান ঢালী, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুফল বেপারি প্রমুখ। উক্ত এলাকাগুলোর বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী প্রতিতষ্ঠানগুলো তো গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের ভোট চান নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা বলেন,চাঁদপুর-২ আসনের মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের পক্ষে রায় দেবে। চাঁদপুর ২ আসনে বিএনপি তথা ধানের শীষের গণজোয়ার বইছে। ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন সাহেবকে বিজয় করতে দল মত নির্বিশেষে গোটা চাঁদপুর-২ মতলব উত্তর-মতলব দক্ষিণ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ ও সাধারণ ভোটারগণ ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি, এই আসন থেকে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।
নিজস্ব প্রতিবেদক/
৮ ফেব্রুয়ারি ২০২৬