মতলব উত্তরে ৩টি বেহন্দী জাল পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৩টি বেহন্দী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২২মার্চ ) সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর মোহনপুর, এলাকার মেঘনা নদীতে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৩টি বেহন্দী জাল জব্দ করে । পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস।


উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।

নিজস্ব প্রতিবেদক/
২২ মার্চ ২০২৬