চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান ও বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, দুই সন্তান, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার( ৩০ মার্চ) সকাল ৯ টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম রেজাউল করিম সেলিম চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের৷ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা মুন্সি আব্দুর রউফ কলেজের সাবেক প্রভাষক। বর্তমানে তিনি নোয়াখালী চৌমুহনী সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন ।
তিনি মতলব উত্তর উপজেলায়র ছেংগারচর পৌরসভার ৫ নং ওয়ার্ড এর ঘনিয়ারপাড় এলাকার বকাউল বাড়ির সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
শিক্ষা জীবনে মেধাবী ও কর্মজীবনে দায়িত্বশীল এই শিক্ষক দেশের শিক্ষা অঙ্গনে অবদান রেখে গেছেন। তার অকাল প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক/
৩০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur