মতলব উত্তরে বিনামূল্যে পাট, বীজ ও রাসায়নিক সার বিতরণ
উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে উফশী পাট ও আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে পাট, আউশ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে পাট, আউশ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি। আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, কৃষক আব্দুল আউয়াল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ।
কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ৩০০ কৃষক ৫ কেজি উফশী আউশ বীজ, ১০-২০ কেজি ডিএপি এবং ১০-২০ কেজি এমওপি সার পাচ্ছেন। ১০০ কৃষক ১ কেজি উফশী পাট বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক/
৫ এপ্রিল ২০২৬