মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হয়ে রনি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে নিজের পোলট্রিফার্মে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুপৃষ্ঠ হয়ে মারা যাওয়া রনি (২০) উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড পালালোকদী গ্রামের মরহুম আব্দুর জব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে পালালোকদী গ্রামে তার নিজের পোলট্রি ফার্মে মুরগির খাবার দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রনি (৩৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছেংগারচর বাজারের মুন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসিজি করার পর নিশ্চিত হওয়া যায় যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। নিহত রনি এক সন্তানের জনক ছিলেন। তার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
মতলব উত্তর থানার ওসি মোঃ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক/
৪ এপ্রিল ২০২৬