মতলব উত্তরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। আটক সুজন উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকার মৃত অমর আলী মেস্ত্ররীর ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মতলব উত্তর থানাধীন পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বসতবাড়ির দোচালা কাঠের ঘরের ভেতর চৌকির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা বিদেশি পিস্তল,ম্যাগজিন ও তিন রাউন্ড গু লি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুজন নিজ হাতে অ স্ত্রগুলো বের করে দেয় বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লিমন একই উপজেলার কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হোসনাইন সানীবের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-২৬/২০২৬) দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে আ দালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অ ভিযান আরও জো রদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক/
৭ ফেব্রুয়ারি ২০২৬