মতলব উত্তরে ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
এক মাস সিয়াম সাধনার পর সারা দেশর ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের প্রধান আনুষ্ঠানিকতা হলো জামাতে ঈদের নামাজ আদায়। ঈদের আগের দিন বৈরি আবহাওয়া ও বৃিষ্ট হওয়ায় ঈদের দিন বৃষ্টির শঙ্কা থাকলেও বৃষ্টিবিহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরেছেন। এজন্য মহান আল্লাহ পাকের নিকট লাখ কুটি শোকরিয়া আদায় করেন।
গেল বছরের ন্যায় এবারও উপজেলার প্রতিটি ঈতগাহে বিপুল সংখ্যক মুসল্লিগণের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় বৈরি আবহাওয়া উপেক্ষা করেই আজ শনিবার (২১ সার্চ) ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেছেন। ঈরে নামাজ শেষে ভাতৃত্বে বন্ধন সুদৃড় করতে মুসল্লিগণ একে অন্যের সাথে কোলাকুলি করেন মুসলিরা। ছোট-বড়, ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈরে আনন্দ ভাগ করে নেন।
এদিকে উপজেলার বিভিন্ন ঈদগাহে শিশু থেকে সব বয়সের মুসুল্লিরা নতুন পায়জাপ,পাঞ্জাবি,টুপি পড়ে ঈদগাহে উপস্থিত হন। এ দিন সকাল সাড়ে ৮টায় মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ছেংগারচর ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌরসভার প্রধান পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের জামাতে খুতবা পাঠ, নামাজ পরিচালনায় ইমামতি করেন এবং বয়ান ও মোনাজাত পরিচালনা করেন ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং ইমাম উদ্দিন নূরী (রাঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রধান খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী।
মোনাজাতে তিনি কবরবাসীসহ সকল মুমিন মোমেনার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া করা হয়। একই সাথে মোনাজাতে ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রয়ি ঈদগাহ ময়দানের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা.আবু জাফর কুসুম নূরী অসুস্থ থাকায় তার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শরীফ উল্লাহ দর্জি।
এখানে ঈদের নামাজ আদায় করেন, ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সদস্য বোরহান উদ্দিন নূরী নান্টু, শরীফ উদ্দিন নূরী টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রেফায়েত উল্লাহ দর্জি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম দর্জি, সিরাজুল ইসলাম দর্জি, ডা. আবু বক্কর সিদ্দিক,বিশিষ্ট ব্যবসায়ী আহম্মদ উল্লাহ দর্জি, মোঃ রাসেল দর্জি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান দর্জি, মোঃ ফয়সাল দর্জি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আক্তার মুফতি, মোঃ জাকির দর্জি, মোঃ আবু তাহের সুমন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃবাবুল প্রধানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক,সামাজিক,সুধিবৃন্দ ও এলাকার কয়েক সহ¯্রাধিকার ধর্মপ্রাণ মুসলমানরা প্রমূূখ অংশ গ্রহণ করেন।
এখানে ঈদ উপলক্ষে ছোট ছোট ছেলে-মেয়ের জন্য বিভিন্ন খেলা দোকানের পসরা সাজিয়েও বসেছিলো। মহা আনন্দে এই ছেলে-মেয়েরা এখানে বাদভাঙ্গা উচ্ছ্বাস করতে দেখা যায়।
এছাড়া সকাল ৯টায় মতলব উত্তর থানা মসজিদে ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়। এখানে পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করেন, থানার এসআই মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সুরুজ লস্কর, সৌদি প্রবাসী মতলভ উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ শাহ আলম লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রধান, আবুল ঢালীসহ থানার অফিসার এবং কনস্টেবলসহ বিভিন্ন মুসল্লীরা।
এখানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামায়াতে ইমামতি করেন থানা মসজি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নেওয়াজ শরীফ। এসময় পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নেওয়াজ শরীফ দোয়া ও মোনাজাতে তিনি কবরবাসীসহ সকল মুমিন মোমেনার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া করা হয়।
এছাড়াও উপজেলার ফরাজীকান্দি ওয়েসীয়া রবার শরীফ,ছেংগারচর পৌরসভার দক্ষিণ পাঁচগাছিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদের তিন তলা বিশিষ্ট একটি আধুনিক সুবিধা সংবলিত ও দৃষ্টিনন্দন জামে মসজিদে, লুধুয়া কেন্দ্রীয় ঈদগাহ,পৌরসভার,ঠাকুরচর,বালুচর,শিকিরচর, বারআনী, ঘনিয়ারপাড়সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যথারীতি শান্তিপূর্ণ ভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা ও ইউনিয়নের গ্রামের ঈদগা ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। উপজেলা সর্বত্র খুবই আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন হয়।এছাড়া নামাজ শেষে প্রয়াত বাবা-মা ও পাড়া প্রতিবেশীদের কবর জেয়ারত করতে দেখা গেছে অনেককে।
উল্লেখ্য সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈরে জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন উপজেলার সকল মুসুল্লিরা। আবহাওয়া ভালো থাকায় শান্তিপূর্নভাবে ঈদগাহ ময়দানে বিশাল জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে ঈদের আনন্দে সামিল হতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সব মিলিয়ে এবারের ঈদ উদযাপনে চাঁদপুরের মতলব উত্তরে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল বার্তা প্রতিফলিত হয়েছে।
এদিকে উপজেলার লুধুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিন আহমেদ। শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
নামাজ শেষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বর্তমানে মায়েরা ফ্যামিলি কার্ড ও কৃষকরা কৃষি কার্ড পাচ্ছেন। সরকার কৃষকদের কৃষিঋণ মওকুফ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি কেবল প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নও করে; যার ফলে দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে ও নিরাপদে ঘুমাতে পারছে। সারা দেশের মানুষ নির্বিঘ্নে শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে। মতলবে এবার শান্তিতে ঈ উদযাপন করতে পেরেছে এজন্য মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া। আমি সকলকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানাচ্ছি,ঈদ মোবারক। অপরদিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড ঘনিয়ারপাড় ঈদগাহ ময়দানে সাধারণ মুসুল্লিদের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন,বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
নিজস্ব প্রতিবেদক/
২১ মার্চ ২০২৬