মতলব উত্তরে কাজী মিজানুর রহমানের পিতার ইন্তেকাল
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিঃ এর চেয়ারম্যান এবং দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমন্ডলী সভাপতি কাজী মিজানুর রহমানের পিতা আলহাজ্ব কাজী আবুল হোসেন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বার্ধক্যজনিত রোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি, ৪ পুত্র, ৫ কন্যা সন্তান, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার (৮ফেব্রুয়ারি) বাদ যোহর দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা। জানাজা শেষে নতুন মোহনপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এছাড়াও জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
মরহুম আলহাজ্ব কাজী আবুল হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রয়াত পিতার জন্য সকলের কাছে দোয়া বক্তব্য রাখেন, মরহুম আলহাজ্ব কাজী আবুল হোসেনের বড় ছেলে উপজেলার ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিঃ এর চেয়ারম্যান এবং দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমন্ডলী সভাপতি কাজী মিজানুর রহমান,দ্বিতীয় ছেলে কাজী মাহবুবুর রহমান, তৃতীয় ছেলে কাজী হাবিবুর রহমান, ছোট ছেলে কাজী আঃ মতিন, নাতি দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফর। জানাজা নামাজ পড়ান মোহনপুর হাফিজা মাদ্রাসার প্রথম হাফেজ ছাত্র হাফেজ মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চাঁদপুর-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,সমাজ সেবক আঃ হাই প্রধান প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মিজানুর রহমান বলেন, “আমার বাবা যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নত এর উচ্চ মাকাম দান করেন তাঁর জন্য দোয়া করবেন।”
এদিকে ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিঃ এর চেয়ারম্যান এবং দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমন্ডলী সভাপতি কাজী মিজানুর রহমানের পিতা আলহাজ্ব কাজী আবুল হোসেন এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি গভীর ভাবে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন।
নিজস্ব প্রতিবেদক/
৮ ফেব্রুয়ারি ২০২৬