Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে এসএসসি-৯৩ ব্যাচের ইফতার ও দোয়া
এসএসসি

মতলব উত্তরে এসএসসি-৯৩ ব্যাচের ইফতার ও দোয়া

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ৯৩ ব্যাচ বন্ধু মহলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ, ১৮ রমজান) সন্ধ্যায় উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজীর সৌজন্যে আয়োজিত এই ইফতার মাহফিলে ৯৩ ব্যাচের বন্ধুদের পাশাপাশি তাঁদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আয়োজক পরিবার ও উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়। পরে সকল বন্ধুরা ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, ‘ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু পীর আঃ মান্নান সাগর, আব্দুল হালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, শ্যামল কুমার বাড়ৈ, মোঃ শাহিন বকাউল,ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লাহ সরকার, আফরোজা মাসুদ ঝুনু, ছানাউল্লাহ,রেফায়েত উল্লাহ ঢালী, আবুল হোসেন সিকদার, বোরহান উদ্দিন, মোঃ রতন, মোঃ ইদ্রিস আলী,সিরাজ সিকদার,কামরুজ্জামান মজনুসহ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথি হিসেবে ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ পোরী, পৌর কৃষকদলের সভাপতি জাকির দর্জি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব মিয়া, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ নূর নবী পাহাড় প্রমূখ উপস্থিত ছিলেন।

এসএসসি’৯৩ এর বন্ধু প্রেসনিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পীর আঃ মান্নান সাগর আয়োজক ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো।

এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু শ্যামল কুমার বাড়ৈ বলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজ আমাদের এসএসসি’৯৩ এর ইফতারের বিশাল আয়োজনে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত হয়ে উঠেছে। আমাদের এই মিলন মেলা ঈদের পূর্বে ঈদ আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যারা আজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক। ঈদের একদিন পরে আমরা অঅরো বড়ো পরিসওে ঈদপূর্ণমিলনী করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না। কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি, কিন্তু ছেলেবেলা কখনও মুছে ফেলা যায় না।

এ কারণে জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃৃত বন্ধু। এ কারণেই আমরা চেষ্টা করি সবাই মিলে প্রতিবছর এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে একত্রিত হতে পারবো।

এমন সফল একটি আয়োজন আমার ছেলেবেলা, আমার স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আশা করি সেই স্বপ্নের পথে আমাদের চলা সবসময় অব্যাহত থাকবে। এ মুহুর্তে বিদেশে থাকা বন্ধু বান্ধবীদের খুব মিস করেছি। পরিশেষে তিনি আগত সকল বন্ধু ও যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ ইফতার ও দোয়ার মাহফিলে অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোঃ উজ্জল ফরাজীকে ছেংগারচর পৌরসভায় নির্বাচন করার জন্য অনুরোধ জানান। তারা এসএসসি ৯৩ ব্যাচ বন্ধুরা নির্বাচন করার স্বতস্ফুর্ত সমর্থন এবং সার্বিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত সকল বন্ধুমহল।

নিজস্ব প্রতিবেদক/
৯ মার্চ ২০২৬