মতলব আচলছিলা উবি গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের রচনা,আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন সফি।
স্বাগত বক্তব্য রাখেন আচলছিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মাসুদ আলম মজুমদার।অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ হানিফ এবং শুরুতে পবিত্র কুরআন তিলওয়াত করেন সিনিয়র শিক্ষক মো: আবুল হোসেন।
সভায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় নজিরবিহীন গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।ওই আন্দোলনে নিহতদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা এবং আহত হয়ে যারা চিকিৎসাধীনে রয়েছেন তাদের সুস্থতার সহিত নেক হায়াত কামনা করা হয়।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৫ আগস্ট ২০২৬