চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি গরুর খামারের বয়োবৃদ্ধ শ্রমিক হত্যাকান্ডের রহস্য উন্মোচন করলেন পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে এগারোটায় মতলব দক্ষিণ থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করেন সহকারী পুলিশ সুপার ( মতলন সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
তিনি বলেন, উপজেলার নারায়ণপুর গ্রামের এমএস.পি.এগ্রো নামের গরুর খামারে সাগর হোসেন ও মনজুর আহমেদ বেতন ভুক্ত শ্রমিক হিসেবে কয়েক বছর যাবৎ কাজ করে আসছে।গত রবিবার রাত ১২ টার পর কোন এক সময় খুন হয় মনজুর আহমেদ এবং রাতেই পালিয়ে যায় সাগর হোসেন।
তাদের মধ্য মনজুর আহমেদ মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে এবং সাগর হোসেন সাতক্ষীরা উপজেলা উপজেলা সদরের আব্দুল জব্বরের ছেলে।
রবিবার সকাল ৯ টায় মতলব দক্ষিণ থানা পুলিশ খবর পেয়ে আমি এবং থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে
ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
এদিকে ঘটনার সংবাদপ্রাপ্তির ৭ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের তত্বাবধানে এসআই জীবন ও এসআই আফজালের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাতক্ষীরা থেকে হত্যাকান্ডের মূল আসামি সাগর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে তিনি জানান। গ্রেফতাকৃত সাগর হোসেন নিজেই লোহা জাতীয় এ্যাঙ্গেল দিয়ে মনজুর আহমেদের মাথার পেছনে আঘাত করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ অন্তঃ দ্বন্ধ ছিল বলেও আসামী জানায় এবং খামারে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজেও তা দেখা যায়।
এ ঘটনায় সাগর হোসেনকে আসামীী করে ২৯ মার্চ মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur