চাঁদপুর জেলার মধ্যে অন্যতম মতলব দক্ষিণের শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুব আলম রাসেল ওরফে ব্লাক রাসেল। তাকে আটক করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে ও যৌথবাহিনীকে ধন্যবাদ জানান সাধারণ জনগণ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মতলব বাজারস্থ এনএএম টাওয়ারে বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাসা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুব আলম রাসেল ওরপে ব্লাক রাসেলকে আটক করা হয়। সে মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে। মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামে তার শ্বশুর বাড়ী। তার বসবাস মতলব দক্ষিণ উপজেলায়।
স্থানীয়রা জানায়, মাহবুব আলম রাসেল ওরপে ব্লাক রাসেল মতলব দক্ষিণে গড়ে তোলে মাদকের রাজ্য। ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ পন্থায় এনে মতলবে বিক্রি করতো। তার ছিলো মাদকের বিশাল সিন্ডিকেট। কেউ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার সন্ত্রাস বাহিনী দিয়ে হামলা করা হতো। ফ্যাসিস্ট সরকারের বড় নেতা পরিচয় দিয়ে মতলবসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রির নেতৃত্ব দিতো এই ব্ল্যাক রাসেল। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় জমি দখল, নারীদের লাঞ্চিতসহ রয়েছে বিভিন্ন অভিযোগ। তাকে আটকের পর এলাকায় জনগনের মাঝে স্বস্তি ফিরে আসে।
মতলব থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত মাহবুব আলম রাসেল (ব্লাক রাসেল) এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্টাফ রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur