মতলবে ‘লেংটার মেলা’ বন্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় অনুষ্ঠিতব্য ‘লেংটার মেলা’ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

জানা যায়, আগামী ১৭ চৈত্র (৩১ মার্চ) থেকে শুরু হতে যাওয়া এ মেলায় অনৈতিক ও অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী।

রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কাছে দেওয়া ওই আবেদনে তিনি উল্লেখ করেন, মেলাকে কেন্দ্র করে প্রতি বছর নানা অনিয়ম ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।

স্টাফ করেসপন্ডেট/
৩০ মার্চ ২০২৬