Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে মাদক নির্মূলে সহযোগিতা চাইলে বিএনপি নেতা বাদল 

মতলবে মাদক নির্মূলে সহযোগিতা চাইলে বিএনপি নেতা বাদল 

মতলব প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বক্তব্যর শুরুতেই তিনি মাদক নির্মুলে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন,বিগত দিনগুলোতে মতলবসহ সারা দেশে মাদকের বিস্তার ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকার এই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। চাঁদপুর-২ ( মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো. জালাল উদ্দিনও মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মী ও সর্বসাধারণের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড ( ঢাকিরগাঁও, নবকলস ও উত্তর দিঘলদী) থেকে মাদক বিরোধী প্রতিরোধ কমিটির উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবং শুরু হয়েছে মাদক বেচা-কেনা ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। পর্যায়ক্রমে পৌর সভার ৯টি ওয়ার্ড এবং ৬ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে। এই ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা অনেক বেশী। সেজন্য আমরা চাই মাদকের বিরুদ্ধে আপনাদের লিখনীর মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে উঠুক। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সত্য তুলে ধরার জন্য আহবান জানাই।আপনারা সঠিক তথ্য তুলে ধরতে গিয়ে যদি কোনো ধরনের হুমকি ধমকির শিকার হন বিএনপির সবপর্যায়ের নেতাকর্মীরা পাশে থাকবে ইনশাআল্লাহ।


মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান প্রমুখ।


এসময় সাংবাদিকদের মধ্য বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক ও মতলব প্রেসক্লাবের সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, প্রেসক্লাবের যুগ্ম আহবায় রেদওয়ান আহমেদ জাকির,আশরাফুল জাহান শাওলিন,সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ।এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ ফজলে রাব্বী ইয়ামিন, সদস্য আকতার হোসেন, , লোকমান হোসেন হাবীব, মোশারফ হোসেন তালুকদার, সফিকুল ইসলাম রিংকু, সমির ভট্টাচার্য বলু, ফয়সাল খন্দকার, খোরশেদ আলম, আল আমিন ভূইয়া।

-মাহফুজ মল্লিক/ ২৮ এপ্রিল ২০২৬